ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মাওবাদী বিদ্রোহীরা রোববার সকালে একটি রেল লাইন উড়িয়ে দিয়েছে। এ হামলায় মারা গেছে এক রেল কর্মকর্তা।
পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে মাওবাদীদের ডাকা তিন দিনের বনধ-এর প্রথম দিনে এ হামলা হলো। এ চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের আসন্ন বৈঠকের বিরোধিতা করে মাওবাদীরা এ বনধের ডাক দেয়।
আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় এ বৈঠক হবার কথা রয়েছে। ওই বৈঠকে মাওবাদীদের দমনে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়ার কথা।
ভারতের পূর্বাঞ্চলে গত চার দশক ধরে চলমান মাওবাদী বিদ্রোহে মারা গেছে হাজার হাজার মানুষ।