হাইতির জাতীয় ঋণ মওকুফ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ রাষ্ট্রগুলো। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত হাইতির সহায়তায় এ ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত দেশগুলো।
জি-৭ এর অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে: কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান।
তাদের এ সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও একই পদক্ষেপ নিতে উৎসাহিত করবে বলে মনে করছেন তারা। যদিও জি-৭ রাষ্ট্রগুলোর কাছে হাইতির দেনার পরিমাণ খুব বেশি নয় বলেই জানা গেছে।
তবে পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতির সবচেয়ে বেশি দেনা রয়েছে ভেনিজুয়েলা ও তাইওয়ানের কাছে।