Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 14:39 BST, February  06, 2010

গঠনের ৪৮ ঘণ্টা পর কাজ শুরু করলো তদন্ত কমিটি

ছাত্রদের অনাস্থা প্রকাশ
Email
Print
Next

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় আহত ছাত্র আবু বকরের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি গঠনের ৪৮ ঘণ্টা পর শনিবার সকালে কাজ শুরু করেছে। কমিটি স্যার এএফ রহমান হল পরিদর্শন ও বিভিন্ন রুম থেকে আলামত সংগ্রহ করেছে। তবে হলের ছাত্ররা অভিযোগ করেছেন, কমিটি আবু বকরের মৃত্যুর দায় ছাত্রদের ওপর চাপানোর চেষ্টা করছে।

তদন্ত কমিটি শনিবার দুপুরে স্যার এএফ রহমান হলে পরিদর্শনে যায়। কমিটির সদস্যরা হলের বেশ কয়েকটি রুমে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলেন ও আলামত সংগ্রহ করেন। নিহত আবু বকর যে রুমে থাকতেন (রুম নম্বর ৪০৪) যান তারা।

পরে কমিটির পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয়া হয়।

ঘণ্টাখানেক পরিদর্শন শেষে তদন্ত কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আবু বকরের মৃত্যুটি নিঃসন্দেহে হত্যাকাণ্ড।

তিনি বলেন, “কী কারণে এই ঘটনা সংগঠিত হলো, কেন একজন মেধাবী ছাত্র মারা গেলো? যতদূর আমরা জেনেছি, রাজনৈতিকভাবে তার কোনো ইনভলমেন্ট (সংশ্লিষ্টতা) নেই। সে একজন নিরীহ ছাত্র, সে কেন এভাবে একটা ঘটনার শিকার হবে এবং অকালে তার প্রাণ ঝরে যাবে?”

নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “এই বিষয়টিকে আমরা সিরিয়াসলি নিয়ে তদন্ত করে যারা দোষী এই হত্যাকাণ্ডের জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়... সেটাই আমাদের অবস্থান। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।”

কিন্তু হলের ছাত্ররা দাবি করেছেন, কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের দায় ছাত্রদের ওপর চাপানোর চেষ্টা করছে।

এ হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করে ছাত্ররা তদন্ত কমিটির উপর অনাস্থা প্রকাশ করেন।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert