Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 16:47 BST, January  30, 2010

ভারতের উচিত নিজের স্বার্থেই বাংলাদেশকে উপরে উঠতে সাহায্য করা: কুলদীপ নায়ার

Email
Print
Next

সংসদকে কার্যকর করাই বাংলাদেশের রাজনীতির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার পরামর্শ দেন তিনি। সম্প্রতি দৈনিক ভোরের কাগজের আমন্ত্রণে চার দিনের সফরে ঢাকায় আসলে দেশ টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব অভিমত তুলে ধরেন। সাবেক কূটনীতিক ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা কুলদীপ নায়ার বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে রয়েছেন তার বর্ণাঢ্য জীবনের পুরোটা জুড়েই। দেশ টিভির সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ক, দক্ষিণ এশিয়ার রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র বিষয় নিয়ে আলাপ করেন তিনি।

বাংলাদেশের সংসদ সম্পর্কে তার স্পষ্ট অভিমত, কার্যকর সংসদের জন্য বিরোধীদলের যেমন সংসদমুখী হওয়া উচিত তেমনি সরকারেরও উচিত তাদের সংসদে আনতে সক্রিয় ভূমিকা পালন করা।

সফরকালে কুলদীপ নায়ার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেন ভারতীয় এ সাংবাদিক।

সেসময় বিরোধীদলীয় নেত্রী সংসদে ফিরে আসার ইঙ্গিত দেন- এ কথা উল্লেখ করে কুলদীপ নায়ার বলেন, “সংসদে বিরোধীদলের থাকা উচিত এবং যারা ক্ষমতায় আছে তাদের এটা নিশ্চিত করা উচিত। সংসদ মানেই তাই এবং দুই দলের মাঝেই অবশ্যই কিছু ন্যূনতম সমঝোতা থাকা উচিত।”

আর এই সমঝোতা না থাকলে সরকার বা দেশ চালানো সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে।

ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেয়া হলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে— কোনো কোনো মহলের এমন সমালোচনা ভিত্তিহীন বলে মন্তব্য করেন কুলদীপ নায়ার। তিনি বলেন, “ এই অঞ্চলে বাংলাদেশই আমাদের ঘনিষ্ঠতম। কেউ একটি বাস বা ট্রেন চালিয়ে একটি দেশকে নিয়ন্ত্রণ করতে পারে না।”

ভারতের এমন কোনো উদ্দেশ্য নেই বলেও জানান তিনি।

মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু বলার আগেই ভারত বাংলাদেশ থেকে সেনা প্রত্যাহার করেছিল—এ কথা জানিয়ে কুলদীপ নায়ার আরো বলেন, “আমি মনে করি না এতে (ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি) কোনো ক্ষতি হবে। বরং আমি মনে করি ভারতের উচিত নিজের স্বার্থেই বাংলাদেশকে উপরে উঠতে সাহায্য করা।”

সারাজীবন বাংলাদেশের পক্ষেই থাকবেন বলে জানান বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধু।



 
Latest comments on this story
 
Posted on : 08:31, June 25, 2010 bibhuti bhushan mitra ( samakal online)
আমি মনে করি না এতে (ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি) কোনো ক্ষতি হবে। বরং আমি মনে করি ভারতের উচিত নিজের স্বার্থেই বাংলাদেশকে উপরে উঠতে সাহায্য করা।”- এই মন্তব্যের সাথে আমি একমত।
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert