Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
৯ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 20:31 BST, July  30, 2010

মাগুরার মুহাম্মদপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৫০

Email
Print
Next

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র মাগুরার মুহাম্মদপুর উপজেলায় শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে আহত হয়েছেন ৫০ জন।

আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিনোদপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিনোদপুর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম শাবু ও আওয়ামী লীগ নেতা জিল্লু মেম্বরের মধ্যে বিরোধ চলছিল।

গত বুধবার নতুন করে ডাঙ্গাপাড়া ও মোল্লাপাড়ার মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় শাবু সমর্থিত একটি গ্রুপ জিল্লু মেম্বর গ্রুপের হাবিবুর রহমানকে মারধর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৩ টার দিকে এলাকায় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষই ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় উভয়পক্ষের ৫০ জন আহত হন।

পরে মুহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে মুহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছেন আরো ২৩৪ বন্দি
র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ার চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার
লালমনিরহাট, টাঙ্গাইলে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরো ২৬
রাজধানীতে অবাধে ঢুকছে গরু, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিক্রি হচ্ছে মাংস
শেয়ার বাজারকেও মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে: অর্থমন্ত্রী
সমুদ্রবন্দরে ৩ নম্বর সঙ্কেত
রেলস্টেশন, বাস টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তা
২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন কার্যকরের দাবি
শহীদ সোহরওয়ার্দীর ১১৮তম জন্মবার্ষিকী পালিত
কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert