চীনে গত এক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত মারা গেছেন এক হাজারেরও বেশি মানুষ, ঘর হারা হয়েছেন আরো প্রায় ১০ হাজার।
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলই বন্যায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।
এদিকে, দেশটির জিলিন প্রদেশের একটি রাসায়নিক কারখানার প্রায় ৭ হাজার ব্যারেল বিষাক্ত পদার্থ বন্যার পানির সঙ্গে ভেসে গেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে প্রায় ৫০০ টন বিষাক্ত পদার্থ বন্যার পানির সঙ্গে মিশে গেছে। এতে মারাত্মক পানি দূষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।