গত ২০০৪ সালে পাস করা ভূমি নিবন্ধন আইন হিন্দু-মুসলমানদের মধ্যে বৈষম্য তৈরি করছে। তাই আইনটি বাতিল করা হবে। শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
মন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে দেশের নাগরিকদের বিভাজন করার কোনো সুযোগ নেই। তাই সমাজে সবার অধিকার সমান।
তিনি আরো বলেন,’৭২ এর সংবিধানে চারটি মূলনীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার জন্যই মুক্তিযুদ্ধে বাঙালিরা প্রাণ দিয়েছিলেন। পঞ্চম সংশোধনীতে এ মূলনীতি বদলে ফেলেন জিয়াউর রহমান, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
এ সময় মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা দিয়ে সমাজে অসম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলার কথা বলেন তিনি।