Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
৯ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 19:25 BST, July  30, 2010

নূরুল ইসলাম হত্যার চার্জশিট শিগগিরই: কৃষিমন্ত্রী

Email
Print
Next

গণতান্ত্রিক পার্টির সভাপতি নূরুল ইসলাম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা মিলনায়তনে নুরুল ইসলামের ৬৮তম জন্মবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারের সদিচ্ছার পাশাপাশি নূরুল ইসলামের মৃত্যুর সময় যারা উপস্থিত ছিলেন তাদের সাক্ষ্যপ্রমাণ মামলার চার্জশিট দ্রুত দিতে সাহায্য করবে।

আলোচনায় অন্যান্য বক্তারা এ শ্রমিক নেতার রাজনীতিক জীবনের নানা দিক তুলে ধরেন এবং তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

২০০৮ সালের নির্বাচনের আগে ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা নুরুল ইসলাম নিজ বাসায় পুত্র তমোহর ইসলামসহ অগ্নিদগ্ধ হন। তমোহর সেখানেই মারা যান। আহত নূরুল ইসলাম পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তখন তদন্তকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা রেফ্রিজারেটরের কম্প্রেসারের বিস্ফোরণ থেকে লাগা আগুনে মারা যান। কিন্তু অব্যবহৃত ওই রেফ্রিজারেটরে বৈদ্যুতিক সংযোগই ছিলো না-এ কথা উল্লেখ করে তার পরিবার ও দলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, এটি নিছক দুর্ঘটনা নয়। বিরোধীরা মহাজোটের প্রার্থী হিসেবে তাকে মেনে নিতে না পেরে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছেন আরো ২৩৪ বন্দি
র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ার চেষ্টার অভিযোগে পুলিশ গ্রেপ্তার
লালমনিরহাট, টাঙ্গাইলে অ্যানথ্রাক্সে আক্রান্ত আরো ২৬
রাজধানীতে অবাধে ঢুকছে গরু, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বিক্রি হচ্ছে মাংস
শেয়ার বাজারকেও মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে: অর্থমন্ত্রী
সমুদ্রবন্দরে ৩ নম্বর সঙ্কেত
রেলস্টেশন, বাস টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তা
২০০১ সালের অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন কার্যকরের দাবি
শহীদ সোহরওয়ার্দীর ১১৮তম জন্মবার্ষিকী পালিত
কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert