যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর নতুন বাজার এলাকায় ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দেশের ভিতরে যুদ্ধাপরাধীদের কিছু দোসর তাদের বাঁচানোর চেষ্টা করছে।
এ সময় সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পরিপ্রেক্ষিতে অবৈধ ক্ষমতা দখলের বিষয়টিকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানান তিনি। ’৭২ এর সংবিধানে পুরোপুরি ফিরে যাওয়া যাবে কীনা সেটা আলোচনার বিষয় হলেও মূল সংবিধানে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
পরে চাঁদপুর সার্কিট হাউজ মাঠে গরীব ও দুঃস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ করেন ডা. দীপু মনি।