Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 16:51 BST, July  30, 2010

ইসরায়েল, ফিলিস্তিন শান্তি আলোচনার পক্ষে আরব লীগের মতৈক্য

Email
Print
Next

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সারাসরি শান্তি আলোচনার পক্ষে বৃহস্পতিবার মত দিয়েছে আরব লীগ। এর আগে ইসরায়েলের লিখিত আশ্বাস ছাড়া সরাসরি আলোচনায় না যাওয়ার ব্যাপারে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতি তারা সমর্থন জানিয়েছিল।

শান্তি আলোচনার নীতিমালা ও আলোচনার পদ্ধতি নিয়ে বোঝাপড়ার পর আরব লীগ এর পক্ষে মত দিয়েছে বলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্টে মাহমুদ আব্বাসের দেয়া শর্তগুলো পূরণ করা হলে শান্তি আলোচনার দিন তারিখ তিনি নিজেই ঠিক করবেন বলেও শেখ হামাদ জানান।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত জর্জ মিশেল এই শান্তি আলোচনার পক্ষে গত ২ মাস ধরেই আলোচনা চালিয়ে আসছেন।

শান্তি আলোচনার ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক জর্জ গিয়াক্যামেন বলেন, ফিলিস্তিনিরা এখন খুবই চাপের মধ্যে আছে, আমেরিকা আর আরব দুই দিক থেকেই চাপে রয়েছেন তারা। ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা এখনও তাদের সামনে পরিস্কার নয়। তবে এটি সরাসরি আলোচনার পথেই এগুচ্ছে বলে মনে করেন তিনি।

এদিকে, সেপ্টেম্বরে প্রাথমিক আলোচনা শেষ হলে দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে প্রাথমিক আলোচনায় অগ্রগতি না হলে আর কোনো ধরনের আলোচনাতেই যাবেন না বলে জানিয়েছেন মাহমুদ আব্বাস।

এছাড়া নিরাপত্তা এবং ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সীমানার বিষয়টির ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert