Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 16:52 BST, July  27, 2010
বর্ধিত বেতন, ফি বাতিলের দাবি

চবিতে ছাত্রদের বিক্ষোভ, মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ১

Email
Print
Next

বর্ধিত বেতন ও ফি বাতিল এবং আন্দোলনরত এক ছাত্রের বহিষ্কারাদেশ ও ৫ ছাত্রের শোকজ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এ কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এদিকে, দুপুরে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলায় একজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের বিভাগীয় প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার বর্ধিত বেতন ও ফি বাতিলের দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিনে প্রায় ৩ হাজারেরও বেশি বিক্ষুব্ধ শিক্ষার্থী ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সকাল ৯টার দিকে কয়েকটি বিভাগে স্বল্প সংখ্যক শিক্ষার্থী উপস্থিতি হলেও কোনো ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় ক্লাসে অবস্থানরত স্বল্প সংখ্যক শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সেখানে সমাবেশ করে। এক পর্যায়ে দুপুর পৌনে ১ টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। এতে কয়েকজন সাংবাদিক সেখানে আটকা পড়েন। পরে তালা ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়।

এরপর বেলা ১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের দিকে যাওয়ার সময় বুদ্ধিজীবী চত্বরে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের ওপর হামলা করে।

এতে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জসীমউদ্দিন দাবি করেছেন, আজ (মঙ্গলবার) যথারীতি ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির জন্য শিক্ষার্থীদেরকেই দায়ী করেছেন উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আলম।

অন্যদিকে, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার দেশ টিভিকে জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৫ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত সোমবার বর্ধিত বেতন ও ফি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন ভঙ্গ হয়েছে। পরে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও সমাবেশ করা এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে সন্ধ্যায় ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এক ছাত্রকে ২ বছরের জন্য বহিষ্কার ও আরো ৫ জনকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়।

গত বছরের ১৩ মার্চ ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert