Desh TV News
 
প্রচ্ছদ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি অর্থ বাণিজ্য খেলা দেশ আমার
ঈদ উপলক্ষে দেশ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা
১১ সেপ্টেম্বর, ২০১০
     
Updated: 22:32 BST, July  26, 2010
বেতন বৃদ্ধির প্রতিবাদ

কাল থেকে চবি শিক্ষার্থীদের ক্লাস বর্জনের হুমকি, বহিষ্কার ১, শোকজ ৫

Email
Print
Next

বেতন বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক অফিসের সামনে আয়োজিত সমাবেশে দাবি মানা না হলে আগামীকাল থেকে সব ধরনের ক্লাশ বর্জন ও সড়কপথসহ রেলপথও অবরোধ করার ঘোষণা দেন তারা।

এদিকে, নিষেধাজ্ঞা আমান্য করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও কয়েক জন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে এক ছাত্রকে ২ বছরের জন্য বহিষ্কার ও ৫ জনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আমাদের বিভাগীয় প্রতিনিধি জানিয়েছেন, বেতন বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল-সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদের ব্যানারে সকাল ১১টার দিকে প্রক্টর অফিসের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল বের করলে প্রক্টোরিয়াল বডির সদস্যরা এতে বাধা দেন। পরে রাস্তা অবরোধ করে ক্যাম্পাসে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

এ সময় প্রক্টোরিয়াল বডির কয়েক জন সদস্যকে লাঞ্ছিত করেন তারা।

এক পর্যায়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতিবাদের মুখে পুলিশ সরে গেলে তারা পুরো ক্যাম্পাসে মিছিল করেন।

পরে বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক অফিসের সামনে অবস্থান নিয়ে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত ছাত্ররা ঘোষণা দেন, তাদের দাবি মানা না হলে মঙ্গলবার থেকে তারা সব ধরনের ক্লাশ বর্জন ও সড়কপথসহ রেলপথও অবরোধ করবেন।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে গিয়ে শাটল ট্রেন ও শিক্ষকদের বাস প্রায় ২ ঘণ্টা আটকে রাখেন।

অন্যদিকে, নিষেধাজ্ঞা ভেঙ্গে ক্যাম্পাসে মিছিলসহ নানা কর্মসূচি পালন এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এক ছাত্রকে ২ বছরের জন্য বহিষ্কার এবং ৫ জনকে কারণ দর্শানোর নোটিস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ড. আবু ইউসুফ এ বৈঠকে সভাপতিত্ব করেন।

ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আসাদুল হক দেশ টিভিকে জানান, শিক্ষকদের লাঞ্ছিত করার কারণে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সুজন কুমার দেবকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো ৫ ছাত্রকে ৩ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

শোকজ করা ৫ ছাত্রের নাম এখনো জানা যায়নি। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, বেতন বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের ব্যাপারে কাল সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সিদ্ধান্ত জানানোর কথা। এছাড়া আমরা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানিয়েছি। এসব বিষয়ে সিদ্ধান্ত যৌক্তিক হলে কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের ১৩ মার্চ ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



 
 
Your Comment
Name:
E-mail:
Title:
Comment:
 
জাতীয়
আন্তর্জাতিক
জাতীয় আরও খবর আন্তর্জাতিক আরও খবর
অর্থ শিল্প বাণিজ্য
রাজনীতি
অর্থনীতির আরও খবর রাজনীতির আরও খবর
স্থানীয়
খেলা
স্থানীয় আরও খবর খেলার আরও খবর
লেখাপড়া
অপরাধ
লেখাপড়া আরও খবর অপরাধ আরও খবর
আর্কাইভ
ভিডিও
দিনের ছবি
সর্বশেষ
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা
প্রস্তুত শোলাকিয়া
জুমাতুল বিদা পালিত
প্রথম দিনের বিষয় ‘প্রেম’
মধ্যপ্রাচ্যেসহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই ঈদ পালিত
চাঁদাবাজিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তি দেয়া হয়েছে: আইজি
ঝামেলাহীন ঘরে ফেরা যাত্রীদের চোখে-মুখে তৃপ্তি
মাওয়া-কাওড়াকান্দি রুটে মানুষের দুর্ভোগ
সাভারে আগুনে আহত ৭
খিলগাঁওয়ে অজ্ঞাতনামা কিশোরীর লাশ উদ্ধার
উক্তি
তারেক রহমান এখনো যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে তৎপর থাকতে পারেন
---আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ
Feedback
i-Report
Desh Chat
Desh Ringtones
Desh Wallpapers
Desh NewsAlert