দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছালেও ব্যাট হাতে এখনো সমান দাপটেই নিজের আধিপত্য বজায় রেখেছেন বিরাট কোহলি। সময় যতই এগোচ্ছে, ততই তার নামের পাশে যুক্ত হচ্ছে একের পর এক নতুন অর্জন।
শুক্রবার (২২ মে) চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে তিনি গড়েছেন আরও একটি বিশ্বরেকর্ড, যা আবারও প্রমাণ করেছে তার অসাধারণ ধারাবাহিকতা ও ক্লাস।
যদিও এই ম্যাচে ব্যক্তিগতভাবে বড় ইনিংসের দেখা পাননি কোহলি। মাত্র ১১ বলে ১৫ রান করে আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। তবে ওপেনিংয়ে ভেনকাটেশ আইয়ারের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।
এই জুটির মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের পার্টনারশিপে অংশ নেওয়ার সংখ্যা কোহলির দাঁড়িয়েছে ২১১-তে, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ছিল অ্যালেক্স হেলসের দখলে, যার ৫০+ রানের জুটির সংখ্যা ছিল ২১০। তালিকার পরের অবস্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার, বাবর আজম এবং ক্রিস গেইল।
রেকর্ড গড়লেও দিনটি দলের জন্য সুখকর হয়নি। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ ৪ উইকেট হারিয়ে ২৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর ইনিংস থামে ২০০ রানে।
সূত্র: এনডিটিভি
কেএম