দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই পাইলটই নিরাপদ আছেন বলে জানা গেছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টা অনিশ্চয়তার মুখে পড়েছে।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলটরা নিরাপদ আছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন। সোমবার নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এর আগে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার হরমুজ প্রণালির কাছে অনির্দিষ্ট পরিস্থিতিতে বিধ্বস্ত হয়। তবে সেটি শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এমএস/