দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু।
এদিকে, এখন পর্যন্ত পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও এর উপসর্গে মারা গেছে ২২৪ শিশু এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।
গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এমএস/