দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জিহাদুল ইসলাম ওরফে জোহাদকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জোহাদ উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের সৈয়দ বসিরউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি মাদক মামলায় আদালত জোহাদকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গালুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ‘মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিহাদুল ইসলাম ওরফে জোহাদকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
/অ