দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় লামিয়া আক্তার সুমাইয়া নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
লামিয়া গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার আলমগীর শিকদারের মেয়ে। লামিয়া কথা নামের আরেক কিশোরীর সঙ্গে শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় থাকত।
লামিয়ার বান্ধবী সানজিদা বলেন, ‘লামিয়া কথা নামের কিশোরীর সঙ্গে বিভিন্ন জায়গায় নৃত্য করত। কথা ভোলা থেকে ফোন দিয়ে সাজিদাকে জানায়, লামিয়া নাকি গলায় দড়ি দেবে তুই একটু বাসার দিকে যা। এরপর সানিজদা বাসায় আসার পর ঘরের টিনের ফাঁক দিয়ে দেখে লামিয়া দাঁড়িয়ে আছে, চেয়ার নিচে পড়া। পরে আশপাশের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে।’
তিনি আরও বলেন, ‘লামিয়া ৫-৬ দিন আগে গলাচিপায় আসে। এরপর থেকে সে এ ভাড়া বাসায় কথার সঙ্গেই থাকত।’
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘কিশোরী লামিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া চলমান আছে।’
/অ