দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়িসহ তিনটি ঘর এবং একটি গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বাড়ির মালিকসহ দুইজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রমজানপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ সব প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় গবাদিপশু আগুন থেকে বাঁচতে গিয়ে বাড়ির মালিক রেজাউল হাওলাদার এবং এক পথচারী দগ্ধ হন। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অজ্ঞাত ওই পথচারীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অগ্নিকাণ্ডে আরও তিনটি গবাদিপশু দগ্ধ হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দিশেহারা অবস্থায় রয়েছে।
/অ