দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেঙে জমি দখলমুক্ত করা হয়।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় নাসির মোল্লা, সাজ্জাদ মিনা ও দ্বীন ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলেন। ইউনিয়ন ভূমি অফিস থেকে তাদের বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফ বলেন, সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করলে প্রচলিত আইনে এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে এ আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে জেলার সব সরকারি খাস জমি ও রাষ্ট্রীয় সম্পত্তি দখলমুক্ত করা হবে।’
এমএস/