দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আজিবার রহমান (৫০) নামে এক ভ্যানচালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আজিবার রহমান ঝিকড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার একটি গ্রামের ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিল সে। ভ্যানটি চালাচ্ছিলেন আজিবার রহমান। পরে পথিমধ্যে একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় অভিযুক্ত আজিবার তাকে শ্লীলতাহানি করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজিবর রহমান নামে এক ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের পর আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ‘এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
/অ