দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে শহরের আরামনগর এলাকার আব্বাস আলী খান মিলনায়তনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, অফিস সেক্রেটারি মো. আনোয়ার হোসেন এবং শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদুর রহমানসহ অন্যান্য নেতারা।
সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ বলেন, সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে। বর্তমান সময়ে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এমন পরিস্থিতিতে এই সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
তিনি জানান, জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ১ হাজার দুস্থ মানুষের মাঝে ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহায়তায় প্রকৃত উপকারভোগীদের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সহায়তা পাওয়া উপকারভোগীরা সরকারের এই উদ্যোগ এবং সংসদ সদস্যের মানবিক ভূমিকার প্রশংসা করেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএস/