দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী তিন বন্ধু নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) বাসাইলের কাশিল ইউনিয়নের বাংড়া কালিবাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৫) একই গ্রামের শওকত আলীর ছেলে লিমন (১৪) এবং সায়মন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এসময় তাদের মোটরসাইকেল বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালিবাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর আরেকজনের মৃত্যু হয়। পরে ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/অ