দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেট্রোরেলে যাতায়াতকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এখন থেকে ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিকরা মেট্রোরেলের একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
রোববার ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। এছাড়া প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে একই হারে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম আগামী সোমবার (২৫ মে) দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনে এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এমএস/